ফেনীবাসীর জন্য আসছে ‘স্মার্ট ফেনী’ অ্যাপ

এক প্ল্যাটফর্মে রাইড,ডেলিভারি,রক্তদাতা, কেনাকাটা,বাসা ভাড়া,টিউশন ও স্থানীয় সেবার সমন্বয়ের উদ্যোগ

ফেনী প্রতিনিধি:

ফেনীবাসীর দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন স্থানীয় সেবা আরও সহজে হাতের নাগালে পৌঁছে দিতে আসছে ‘Smart Feni’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ। “Global Standards, Local Service” স্লোগানকে সামনে রেখে উদ্যোক্তা শরিফুল ইসলাম ফেনীর মানুষের জন্য এ ডিজিটাল প্ল্যাটফর্মটি নিয়ে আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারণামূলক তথ্য ও অ্যাপটির প্রদর্শিত ইন্টারফেস অনুযায়ী, স্থানীয় মানুষের প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও তথ্যকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করার পরিকল্পনা রয়েছে। অ্যাপটির প্রচারে বলা হয়েছে“ফেনীর মানুষের জন্য, ফেনীর মানুষের হাতে স্মার্ট ফেনী অ্যাপ।”

এক অ্যাপে নানা ধরনের সেবাপ্রচারিত তথ্য অনুযায়ী, Smart Feni অ্যাপে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ক্যাটাগরি রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে

রাইড হিরো: স্থানীয় যাতায়াতের সুবিধা, ডেলিভারি হিরো: পণ্য ও প্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি, ব্লাড ডোনার: প্রয়োজনের সময় রক্তদাতা খোঁজার সুবিধা, অনলাইন শপ: অনলাইনে কেনাকাটার সুযোগ, রিসাইকেল মার্কেট: ব্যবহার করা বা পুনর্ব্যবহারযোগ্য পণ্য কেনাবেচার ব্যবস্থা, বাসা ভাড়া: ফেনীতে বাসা ভাড়া খোঁজার সুবিধা, টিউশন খুঁজুন: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য টিউশন-সংক্রান্ত সংযোগ, রিপেয়ার সার্ভিস: বিভিন্ন কারিগরি ও মেরামত সেবা, স্বাস্থ্য পরামর্শ: স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সংক্রান্ত পরামর্শের সুযোগ, চাকরির খবর: চাকরিপ্রার্থীদের জন্য চাকরির তথ্য, ক্লাব ও সংগঠন: স্থানীয় বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের তথ্য, স্থানীয় সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ।

উদ্যোক্তা শরিফুল ইসলামের উদ্যোগে তৈরি হতে যাওয়া এই অ্যাপের মূল লক্ষ্য হিসেবে ফেনীর স্থানীয় সেবা ও প্রয়োজনীয় তথ্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়টি সামনে এসেছে এর ফলে ব্যবহারকারীরা আলাদা আলাদা জায়গায় তথ্য খোঁজার পরিবর্তে একটি অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় সেবা ও তথ্য পাওয়ার সুযোগ পাবেন এমন প্রত্যাশা করা হচ্ছে।

অ্যাপটির প্রচারণায় “সবকিছু, এক জায়গায়” ধারণাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে রক্তদাতা, পরিবহন, ডেলিভারি, বাসা ভাড়া, টিউশন, চাকরি ও স্থানীয় ব্যবসা- এ ধরনের সেবাগুলো একই প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগটি ফেনীর ডিজিটাল সেবা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে।

শিগগিরই অ্যান্ড্রয়েডে Smart Feni – এর সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণায় জানানো হয়েছে, অ্যাপটি শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। ফেনীর মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা স্থানীয় পর্যায়ে একটি অ্যাপের মাধ্যমে সহজে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় ব্যবসা ও সেবাদাতাদের সঙ্গে গ্রাহকদের যোগাযোগের নতুন সুযোগ তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *