নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল শিকদার

নলছিটি প্রতিনিধি:

​ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। আসন্ন এই নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: সাইফুল শিকদার। নির্বাচনী প্রচারণায় ওয়ার্ডবাসীর সার্বিক সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

​নির্বাচনী প্রচারণায় নেমে মো: সাইফুল শিকদার স্থানীয় জনগণের উদ্দেশ্যে বেশ কিছু অঙ্গীকার ব্যক্ত করেছেন। এলাকাকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী করে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলে জানান। এছাড়া সরকারের নির্ধারিত সব ধরণের অনুদান ও সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপ্যদের মাঝে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং এলাকা থেকে অন্যায়, অত্যাচার, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন তিনি।

​মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল শিকদার বলেন, “আপামর জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসাই আমার মূল শক্তি। ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সকলের দোয়া ও সমর্থন নিয়ে আমি বিজয়ের লক্ষে এগিয়ে যেতে চাই।”

​এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে এবং ওয়ার্ডের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় যোগ্য প্রার্থী নির্বাচনে স্থানীয় ভোটাররাও বেশ উৎসাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *