আজ ২৩ সেপ্টেম্বর, দিবারাত্রির দৈর্ঘ্য সমান।

 

আজ ২৩শে সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ সমান থাকবে!! মহাজাগতিক নিয়মে পৃথিবীর এক বিশেষ দিন আজ, যাকে বলা হয় শরৎ বিষুব বা অটামনাল ইকুইনক্স। মূলত আজ থেকেই পৃথিবীর ঋতুচক্রের এক বড় পরিবর্তন শুরু হচ্ছে, যার ফলে উত্তর গোলার্ধ শীতের দিকে এবং দক্ষিণ গোলার্ধ গ্রীষ্মের দিকে ধাবিত হবে। মহাকাশে নিজের কক্ষপথে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে ঘোরার সময় ২২ বা ২৩ সেপ্টেম্বরের দিকে পৃথিবী এমন এক বিন্দুতে পৌঁছায়, যেখানে সূর্যের আলো সরাসরি বিষুবরেখার ওপর খাড়াভাবে আপতিত হয়। এর ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ উভয় অংশে সূর্যের আলো সমানভাবে পড়ে এবং দিন-রাত সমান হয়। তবে আজকের পর থেকেই উত্তর গোলার্ধের বাংলাদেশ, ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে দিন ছোট এবং রাত বড় হতে শুরু করবে। ঠিক বিপরীতভাবে, দক্ষিণ গোলার্ধের অস্ট্রেলিয়া বা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দিন বড় হওয়ার মাধ্যমে গ্রীষ্মের আগমন ঘটতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *