
এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন
নিজস্ব প্রতিবেদক |
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার সকালে প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। সে হিসাবে এবার তা ৬.৭১ শতাংশ কমেছে। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন। ২০২৫ সালে প্রথম প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।
পরীক্ষার্থী: এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
বোর্ডভিত্তিক পাসের হার: ঢাকা বোর্ডে ৬১.৮০, চট্টগ্রামে ৫২.০৭, ময়মনসিংহে ৫১.৪৪, সিলেটে ৫০.৯০, কুমিল্লায় ৪৮.০৪, দিনাজপুরে ৪৫.৯৮, যশোরে ৪৪.৯২ এবং বরিশালে ৪৪.৮৪ শতাংশ। বরিশাল বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ ৭২৪টি কমেছে।
শূন্য পাস ও শতভাগ পাস: এবার ২৩৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠান। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠান ছিল ২০২টি। (prothomalo)