ছাত্রদল নেতা শহীদ শাকিল ইসলামের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিমন্ত্রীর মহতী উদ্যোগ।

মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিশেষ নির্দেশে শহীদ শাকিলের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগ গ্রহণ।

নিজস্ব প্রতিবেদক-
শনিবার -৩১ অক্টোবর ২০২৬ইং
নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার আবু হেনা মোস্তাফা কামাল রঞ্জুর নেতৃত্বে আলোচিত ছাত্রদল নেতা শহীদ শাকিল ইসলামের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে, তাঁদের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ শাকিলের স্ত্রী, তাঁর ভাইয়ের স্ত্রী এবং সম্মানিত পিতা-মাতা গুরুদাসপুরের প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা কলেজে আমন্ত্রিত হয়ে সাক্ষাৎ করেন। তাঁদের এই সৌজন্যপূর্ণ আগমনকে উপস্থিত সকলে আন্তরিক সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন।

এ সময় কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে আমন্ত্রিতদের পারিবারিক পরিস্থিতি, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাঁদের বক্তব্য ও প্রত্যাশা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গভর্নিং বডির সভায় শহীদ শাকিলের স্ত্রী ও তাঁর ভাইয়ের স্ত্রীকে রোজী মোজাম্মেল মহিলা কলেজে কর্মসংস্থানের সুযোগ প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এসময় রঞ্জু সাহেব বলেন বিশ্বাস করি, শাকিলের পরিবারের পাশে দাঁড়ানো কেবল সহানুভূতি প্রকাশের বিষয় নয়; এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্বেরও অংশ। একজন মানুষের অকালপ্রয়াণে তাঁর পরিবার যেন অসহায়ত্ব ও অনিশ্চয়তার মধ্যে পড়ে না যায়, সে জন্য তাঁদের সম্মানজনক জীবিকা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মানবিক উদ্যোগ ও আমাদের প্রতি আস্থার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, পারস্পরিক সহযোগিতা ও মানবিক সংহতির মধ্য দিয়ে শহীদ শাকিলের পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়াতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *