শহীদ হারুনের পরিবারের পাশে তারেক রহমান

শহীদ হারুনের পরিবারের পাশে তারেক রহমান

নতুন বাড়ি উদ্বোধন, কবর জিয়ারত ও স্মরণসভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি:

২০১৩ সালের ৪ ডিসেম্বর আওয়ামী পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ হারুনের পরিবারের জন্য নবনির্মিত নতুন বাড়ির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বাড়ি উদ্বোধন, শহীদ হারুনের কবর জিয়ারত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ হারুনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির নেতৃবৃন্দ।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, রেহানা আক্তার রানা এমপি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন তালুকদার এবং ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল।

এছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবার বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। শহীদ হারুনের পরিবারের পাশে দাঁড়ানো তারেক রহমানের মানবিক ও দায়িত্বশীল রাজনীতির একটি দৃষ্টান্ত। ভবিষ্যতেও দলের জন্য জীবন উৎসর্গকারী নেতাকর্মীদের পরিবারকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *