রানাপাশা ইউনিয়ন নির্বাচন: ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোস্তফা কামাল।

রানাপাশা প্রতিনিধি:

আসন্ন রানাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মরহুম রুস্তম  আলী ফকিরের সুযোগ্য সন্তান  মোঃ মোস্তফা কামাল প্রচারণা চালাচ্ছেন। তাঁর প্রচারপত্রে ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় মোস্তফা কামাল তাঁর অঙ্গীকার হিসেবে একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তোলার কথা তুলে ধরেছেন।এছাড়া সরকারি বরাদ্দ ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপ্যদের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি অন্যায়, অত্যাচার, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রচারপত্রে দেওয়া হয়েছে।প্রচারণা বার্তায় মোস্তফা কামাল বলেন,“আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসাই আমার শক্তি।” এ সময় তিনি ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *