ফেনী প্রতিনিধি:
ফেনীর ধলিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল খায়ের লিংকন, ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর নবী, ফেনী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ (আরফিন), ধলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ভালো উদ্যেগ