
আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব হোসেনের গণসংযোগ।
আজ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং।
আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আলোচিত উপজেলা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও, সম্ভাব্যপ্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
আজ বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নন্দীগ্রামের কৃতি সন্তান “কাউন্টার ন্যারেটিভ সেল” রাজশাহী বিভাগের সম্মানিত উপদেষ্টা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব মোঃ জামাল হোসেন উপজেলাধীন ১নং বুড়ইল ইউনিয়ন ধুন্দার বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি উপস্থিত সর্বসাধারণের সহিত কুশলাদি বিনিময় করেন এবং উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি নির্বাচিত হলে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে স্থিতিশীল ও টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে, এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও মাদকমুক্তের মাধ্যমে নন্দীগ্রাম উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতি প্রদান করেন।
লক্ষণীয় বিষয় যে, উপস্থিত জনতাকে বলতে শোনা যায়, আপনার মতো একজন সৎ নিষ্ঠাবান জনদরদী এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি যদি চেয়ারম্যান পদে ইলেকশন করেন, তবে অবশ্য অবশ্যই আমরা সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে, আপনাকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ।
নিজস্ব প্রতিবেদক- রাজশাহী বিভাগ।