গুরুদাসপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক।

নিজস্ব প্রতিবেদক-

বৃহস্পতিবার ২২ অক্টোবর -২০২৬ইং

“গুরুদাসপুর এ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রোষানলের শিকার বিএনপির নেতা কর্মীরা”

বাংলাদেশের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিদ্যমান। প্রায়ই ঘটছে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ হামলা। তবে প্রতিটি হামলার শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব জনপ্রিয় ছাত্রনেতা জনাব শাকিল আহম্মেদের এর উপর হত্যার উদ্দেশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে ভয়াবহ হামলা করা হয়। সারা শরীরে কোপে মারাত্মক ভাবে ক্ষতবিক্ষত শাকিল, এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকায় একটি হসপিটালে চিকিৎসাধীন। সরকারি দলের একজন ছাত্র নেতা এরকম মারাত্মকভাবে আহত হওয়ার পরেও প্রকৃত আসামিরা সনাক্ত ও গ্রেফতার না হওয়ায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অতটা উন্নতি হয়নি বলে প্রতীয়মাণ।

শাকিল এর দগদগে রক্তের দাগ শুকানোর আগেই আবারও বিএনপি নেতা শাহ আলমের উপর ভয়াবহ নৃশংস হামলা হয়েছে। হত্যার উদ্দেশ্যে সংঘটিত হওয়া এই হামলাটিকে ঘিরেও রহস্যের দ্বার উন্মোচিত হচ্ছে না। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের মনে প্রশ্ন পরবর্তী টার্গেট কে? হামলাগুলো কি আসলেই ক্ষমতার দ্বন্দ্বে? নাকি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের রোষানলের শিকার হতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের?

আতঙ্কিত এলাকাবাসীর প্রশ্ন, তবে কি গুরুদাসপুর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। যেখানে সরকার দলীয় সংসদ সদস্য থাকার পরেও নিজ দলের নেতাকর্মীরাই বারবার রক্তক্ষয়ী হামলার শিকার হচ্ছে , সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়।
আতঙ্কিত জনপদের প্রত্যাশা আইন শৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় হয়ে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংস হামলা গুলোর সঠিক তদন্তের মাধ্যমে, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। এবং নাটোর -০৪ এর মাননীয় সংসদ সদস্য এই বিষয়গুলোতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *