ধলিয়ায় ১ কিলোমিটার সড়ক নির্মাণকাজ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ধলিয়ায় ১ কিলোমিটার সড়ক নির্মাণকাজ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ফেনী প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার ৮ নম্বর ধলিয়া ইউনিয়নের সামবাড়িয়া বাজার থেকে আব্দুর রউফ মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের নির্মাণকাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর সরকারি (এলজিইডি) বরাদ্দে কাজ শুরু হলেও হঠাৎ করে তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ প্রায় ১৫ দিন ধরে চলছিল। কিন্তু হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপে এই কাজ বন্ধ রাখা হয়েছে। সড়কটির কাজের ঠিকাদারদের সঙ্গে কথা বলেও কাজ বন্ধের সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।ফেনী লাইভের প্রকাশিত একটি পোস্টে বলা হয়, জেলা বিএনপির একজন নেতার কারণে ধলিয়ায় চলমান সড়ক নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে এমন অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা।সড়কটি দ্রুত সংস্কার না হওয়ায় বর্ষাকালে পথচারী, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে মারাত্মক বেগ পেতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরু করে সাধারণ মানুষের যাতায়াত সহজ করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *