
” ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে তিন সহযোগী সংগঠনের উদ্যোগে বগুড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ইং
পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে বগুড়ায় বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৯ বগুড়া ৪ নন্দীগ্রাম কাহালু আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) জননেতা জনাব আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও যুবদল নেতা জনাব জামাল হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।সমাবেশের বক্তব্যে স্বৈরাচার ও রাজাকারদের সমসাময়িক কার্যক্রমের বিরুদ্ধে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। এবং অনতিবিলম্বে এসব নৈরাজ্যকর কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। অন্যথায় তাদেরকে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে বলেও সাবধান করে দেন।
বিক্ষোভ সমাবেশ পরবর্তী সময়ে অজস্র সহস্র নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে বিশাল মিছিল শোডাউন আকারে বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় আওয়ামীলীগের ফ্যাসিবাদী আগ্রাসন ও বর্তমান বিরোধী দলের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে , নানা ধরনের স্লোগানের মাধ্যমে নেতাকর্মী, সমর্থকরা রাজপথ প্রকম্পিত করেন।
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক- রাজশাহী বিভাগ।