সমালোচনার মুখে সংসদীয় আসন নাটোর -০৪(গুরুদাসপুর বরাইগ্রাম) এর এমপি আব্দুল আজিজ।

শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, ভিডিও বিতর্কে ক্ষোভ; দলীয় পদ বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি।

নিজস্ব প্রতিবেদক-
বৃহস্পতিবার -২৯ অক্টোবর -২০২৬ইং

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে ঘিরে একই সময়ে দুটি বিষয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। একটি তরুণীর সঙ্গে তাঁর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া, অন্যটি ছাত্রদল নেতা শাকিল ইসলাম হ*ত্যায় তাঁর ছেলের জড়িত থাকার অভিযোগ।
হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার এমপির বড় ছেলে নূরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১৪ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় আহত শাকিল ঢাকার বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শাকিল ছিলেন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব।

এদিকে ভিডিও প্রসঙ্গে এমপি আব্দুল আজিজ একে “ষড়যন্ত্র” বলে দাবি করেছেন। ছেলের বিষয়ে তিনি বলেছেন, হত্যাকারী নিজের ছেলে হলেও তিনি শাস্তি চান এবং পুলিশকে সহযোগিতা করেছেন।

তবে এসব ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে। তাঁরা অবিলম্বে এমপির দলীয় পদপদবি বাতিল এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, তদন্তে দোষী প্রমাণিত হলে যেন কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *