“” সাম্রাজ্যবাদ “”
” এম এ মান্নান শেখ ”
১১-১২-২০২৩ইং।(রচনাকাল)
শকুনির আগ্রাসন ভিন্ন ছকে আঁকা,
কুদৃষ্টির কোপানল বুলি ঝারে ফাঁকা।
চর্চায় সাম্রাজ্যবাদ স্পষ্ট নিদর্শন,
স্বৈরাচারী মনোভাব শক্তি প্রদর্শন।
ক্ষিপ্রতায় তেড়ে এসে করে লম্ফঝম্প,
উদ্ভট প্রচারণায় দৃশ্যে ভূমিকম্প।
আমারে অক্ষম ভেবে করে উপহাস,
সাম্রাজ্যের রাজা ভাবে মোরে কৃতদাস।
থাকি তব শান্তশিষ্ট নিরীহ প্রকৃত,
পঞ্চান্ন শতাব্দী ধরে সত্য প্রমাণিত।
আসলে দুর্বল নয় তেজে ভরা প্রাণ,
সাম্রাজ্যের প্রতিবাদে হই মূর্তমান।
প্রেমময়ী মানচিত্রে হয় যদি ক্ষত,
বিধ্বংসী কামান মোর প্রাণ কাড়ে শত।
সুবুদ্ধি উদয়ে আজ হোক শুদ্ধাচার,
অন্যথায় ধরাশায়ী ব্যর্থ স্বৈরাচার।
সুদীর্ঘ সাম্রাজ্যবাদ সৃষ্ট নাভিশ্বাস,
ঐক্যের মহামিলন বিজয়ী আভাস।
প্রভুর স্মরণ ভুলে দম্ভ ক্ষমতার,
নির্মূল সাম্রাজ্যেবাদ ধ্বংস স্বৈরাচার।