মাদকমুক্ত সমাজ গঠন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয়
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ কামাল হোসাইন ভূইয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন। তাঁর প্রত্যাশা, সিন্দুরপুর ইউনিয়নকে মাদকমুক্ত করে একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা।
মাদকদ্রব্যের বিস্তার তরুণ সমাজের ভবিষ্যৎ, পারিবারিক শান্তি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্ব দিতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামাল হোসাইন ভূইয়া।
স্থানীয় জনগণের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করা গেলে মাদকের বিস্তার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।