
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয়
নিজস্ব প্রতিবেদক,
বৃহস্পতিবার -২৯ অক্টোবর -২০২৬ইং
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
১৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। জামায়াতের দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ব্যবধান প্রায় ১ লাখ ৩১ হাজার ভোট। পাঁচজন প্রার্থী লড়েছেন।
আসনটি শূন্য হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়। ফয়সল আমীন তাঁর ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি।
ভোট দেওয়ার পর সকালে ফয়সল আমীন জয়ের বিষয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা নিরঙ্কুশ জয় লাভ করব, ইনশা আল্লাহ।”