উপজেলা নির্বাচন কেন্দ্রীক জননেতা জনাব মোঃ জামাল হোসেনের গণসংযোগ।

আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জননেতা জনাব জামাল হোসেনের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা ও গণসংযোগ।

আজ শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ ইং।
আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আলোচিত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্যপ্রার্থী হিসেবে, বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, নন্দীগ্রামের কৃতি সন্তান “কাউন্টার ন্যারেটিভ সেল” রাজশাহী বিভাগের সম্মানিত উপদেষ্টা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব মোঃ জামাল হোসেন সপ্তাহব্যাপী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড গ্রাম হাটবাজার ও লোকালয়ে উন্নয়ন সংস্কার মূলক কাজে অংশ গ্রহণ করেছেন। এবং বিভিন্ন স্থানে ব্যাপকভাবে গণসংযোগ করেছেন। এ সময় তিনি উপস্থিত সর্বসাধারণের সহিত কুশলাদি বিনিময় করেন এবং উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি নির্বাচিত হলে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে স্থিতিশীল ও টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে, এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও মাদকমুক্তের মাধ্যমে নন্দীগ্রাম উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তাহার প্রতিশ্রুতির পূনর্ব্যক্ত করেন।
লক্ষণীয় বিষয় যে, উপকার ভোগী উপস্থিত জনতাকে বলতে শোনা যায়, আপনার মতো একজন সৎ নিষ্ঠাবান জনদরদী এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি যদি চেয়ারম্যান পদে ইলেকশন করেন, তবে অবশ্য অবশ্যই আমরা সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে, আপনাকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ।

নিজস্ব প্রতিবেদক- রাজশাহী বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *