” টিম ন্যাশনালিষ্ট ভয়েসের কেন্দ্রীয় কমিটি গঠন “

“টিম ন্যাশনালিষ্ট ভয়েসের কেন্দ্রীয়(পূর্ণাঙ্গ) কমিটি গঠন”

নিজস্ব প্রতিবেদক-
০৯ অক্টোবর ২০২৬ ইং।
আজ টিম ন্যাশনালিষ্ট ভয়েস কতৃক গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশিত হয়েছে। প্রকাশিত
১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয়( পূর্ণাঙ্গ) নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে জনাব মোঃ আসাদুজ্জামান সরকার, সিনিয়র সহসভাপতি জনাব মোঃ রাজীব আহমেদ সোহেল,
সাধারণ সম্পাদক- জনাব মোঃ রিফাত হোসাইন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-জনাব মোঃ সুলতান আহমেদ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক- জনাব মোঃ সজিবুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে অনলাইনে পরিচিত ব্যক্তিবর্গের উপস্থিতি প্রশংসার দাবিদার। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি ডেইলি জনতার কন্ঠ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা জানানো যাচ্ছে।

বর্তমান সরকার ও জাতীয়তাবাদের বিরুদ্ধে সকল প্রকার গুজব অপপ্রচার প্রোপাগান্ডা ও মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে, বস্তুনিষ্ঠ ও সত্য তুলে ধরে প্রতিবাদের নিমিত্বেই মূলত এই প্লাটফর্মটি তৈরি হয়েছে। অতি অল্প সময়ে সাড়া জাগানো সংগঠনটির দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক তৈরিতে ব্যাপক কার্যক্রম চালমান রয়েছে।

সময়ের প্রয়োজনে আস্থা বিশ্বাস ও ভালোবাসায় আলোড়িত সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি, বাংলাদেশের জনসাধারণের প্রত্যাশা ঢেড় বেশি। কারণ বর্তমানে অনলাইন মিথ্যা গুজব ও অপপ্রচারে সয়লাভ হয়ে গেছে। অনলাইন ভিত্তিক খবর গুলোর প্রতি মানুষের যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, সত্য ও বস্তুনিষ্ঠ নিউজ প্রচারের মাধ্যমে, টিম ন্যাশনালিষ্ট ভয়েস জনগণের সেই নেতিবাচক মনোভাবকে ইতিবাচক মনোভাবে রূপান্তরিত করবে। এবং সুন্দর সুশৃংখল জনবন্ধব কর্ম পন্থা অবলম্বনের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *