ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী অপপ্রচার ও গুজব রোধে সঠিক তথ্য তুলে ধরার লক্ষ্যে Counter Narrative Cell BD (CNC BD)-এর আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় আংশিক নির্বাহী ও সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
ঘোষিত আংশিক নির্বাহী কমিটিতে জোবায়ের হোসেনকে সভাপতি, মো. সাইফ ভূঁইয়াকে সিনিয়র সহসভাপতি এবং ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন—
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুবিনুল হক জীবন
- যুগ্ম সাধারণ সম্পাদক: শামসুল ইসলাম মুরাদ, রাহিদুল হাসান শিমিম, রায়হান নাহিদ ও মনজুর রহমান শাওন সরদার
- সাংগঠনিক সম্পাদক: শাওন আহমেদ
- সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মোজার হোসেন অনিক
- প্রচার সম্পাদক: এম এ মান্নান শেখ (সহ-প্রচার: সাউদ বিন সিরাজ)
- কোষাধ্যক্ষ: এ এন এম শাহরায়াত জামিল
- দপ্তর সম্পাদক: মো. শিমুল চৌধুরী (সহ-দপ্তর: ওমর ফারুক)
এছাড়াও বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
পৃথক কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি গঠন
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে একটি পৃথক কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. মুনির হোসেনকে প্রধান সমন্বয়ক, মাজহারুল ইসলামকে মুখ্য সমন্বয়ক এবং মোহাম্মাদ সালাহউদ্দিন, মেহেদী হাসান ও নিয়াজ মাহমুদ রাফিকে সহকারী মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি আগামী এক বছরের জন্য গঠিত আংশিক কমিটি। আগামী ৩০ দিনের মধ্যে সদস্য বাছাই, দায়িত্ব বণ্টন ও সাংগঠনিক পরিকল্পনা চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে অনলাইনভিত্তিক অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরে সঠিক জনমত গঠনে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।