
“বরাইগ্রামের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৪টি তরতাজা প্রাণ”
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ২০ অক্টোবর -২০২৬ইং।
বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া বাজারে আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গতকাল রাতে “আর পি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আকস্মিক এই দুর্ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং আহত যাত্রীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় প্রশাসন সহ এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে, চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে প্রেরণ করেন। এবং এই বীভৎস ঘটনা দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েন। উক্ত সংঘর্ষে ঘটনাস্থলেই ব্যাপক প্রাণহানি ঘটে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪, এবং আহত হয়েছে ২৫ জন।
ডেইলি জনতার কন্ঠ পরিবারের পক্ষ থেকে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আহত সকলের দ্রুত সময় সুস্থতা কামনা করছি।
তবে উল্লেখ্য যে নাটোর বনপাড়া টু সিরাজগঞ্জ হাটি কমরুল মহাসড়কটিতে প্রায়শই এমন বিভৎস দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও সচেতন মহলের দাবি উক্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করলে, হয়তো এমন দুর্ঘটনার সংখ্যা কিছুটা হ্রাস করা সম্ভব।
গণদাবি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উক্ত মহাসড়কটিকে চার লেনে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করবেন, এবং পরিবহন চালকদের যথাযথ নিয়ম মেনে পরিবহন চালানোর বিষয়ে সবাইকে বাধ্য করতে উদ্যোগী হবেন।