বিশেষ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ নং সালুয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নটির সর্বস্তরের আপামর জনসাধারণকে আন্তরিক প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কাউসার ভূঁইয়া।
তিনি মাওলানা মো: সুলতান উদ্দিন ভূঁইয়া (টুলি) মৌলভী সাহেবের সুযোগ্য সন্তান। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত মোহাম্মদ কাউসার ভূঁইয়া পূর্বে কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজের এজিএস এবং ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি ডোমরা কান্দা বাজারের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ভৈরব চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার কথা জানিয়ে মোহাম্মদ কাউসার ভূঁইয়া বলেন, “জনগণের মূল্যবান মতামত ও সহযোগিতায় ৬ নং সালুয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি এলাকার সাধারণ মানুষের সেবা করার সুযোগ চেয়ে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।