৬ নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কাউসার ভূঁইয়ার শুভেচ্ছা ও দোয়া প্রার্থনা

বিশেষ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ নং সালুয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নটির সর্বস্তরের আপামর জনসাধারণকে আন্তরিক প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কাউসার ভূঁইয়া।

​তিনি মাওলানা মো: সুলতান উদ্দিন ভূঁইয়া (টুলি) মৌলভী সাহেবের সুযোগ্য সন্তান। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত মোহাম্মদ কাউসার ভূঁইয়া পূর্বে কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজের এজিএস এবং ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি ডোমরা কান্দা বাজারের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ভৈরব চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

​আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার কথা জানিয়ে মোহাম্মদ কাউসার ভূঁইয়া বলেন, “জনগণের মূল্যবান মতামত ও সহযোগিতায় ৬ নং সালুয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি এলাকার সাধারণ মানুষের সেবা করার সুযোগ চেয়ে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *