
ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠিন বিচারের দাবি।
নিজস্ব প্রতিবেদক-
২৭-১০-২০২৬ইং মঙ্গলবার।
নাটোর, গুরুদাসপুর: গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব মরহুম শাকিল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোচ্চার হয়েছেন।
ঘটনার সারসংক্ষেপ
মরহুম শাকিল ইসলাম গততকাল ২৬-১০২০২৬ইং রোজ সোমবার রাত ০৮ঃ১৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৫ দিন পূর্বে নিজ গুরুদাসপুরে নিজ এলাকায় শাকিল ইসলামের ওপর সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গুরুদাসপুর উপজেলা হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে শারীরিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার ২৭-১০-২৬ইং বেলা ০২ঃ০০ ঘটিকায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শাকিল ইসলামের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ছাত্রদল যুবদলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ এশা নিজ এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শাকিল ইসলাম ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় তরুণ নেতা। ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে তিনি সংগঠনকে সুসংহত করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সংগঠন ও পুরো এলাকা গভীর শোকাহত।
নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতিক্রিয়া
ঘটনার পর থেকে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। তাঁদের বক্তব্য, একজন তরুণ নেতাকে প্রকাশ্যে হামলা করে হত্যা করা সমাজের নিরাপত্তাহীনতারই প্রতিফলন। এলাকাবাসী বলছেন, অপরাধীরা দ্রুত ধরা না পড়লে অন্যদের মধ্যেও সন্ত্রাসের প্রবণতা বাড়বে।
আমাদের দাবি
১. হামলায় জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
২. দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. নিহতের পরিবারকে নিরাপত্তা ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে হবে।
৪. মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে।
সতর্কবার্তা
নেতাকর্মীরা জানিয়েছেন, দ্রুততম সময়ে আসামিরা গ্রেফতার না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। তবে সবাই আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।
শাকিল ইসলামের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। প্রশাসনের কাছে আমাদের আহ্বান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করুন।